নোয়াখালী: ধর্ষক জামাতের এক কর্মীকে বেত দিয়ে আচ্ছামতো ৫০ ঘা দেয়া হলো। তবে এদের চামড়া এমন মোটা, এই ঘা দিয়েও এদের কিচ্ছু হবে না।

নোয়াখালীর হাতিয়ায় ১১ বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হেলাল উদ্দিন নামে এই ব্যক্তিকে গ্রাম্য সালিশে ৫০ বেত্রাঘাত দেয়া হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটে।

অভিযুক্ত হেলাল উদ্দিন একই এলাকার বাসিন্দা। তিনি পেশায় নাকি আবার একজন পল্লী চিকিৎসক। জামাতি যদি চিকিৎসা করে তাহলে আর কীভাবে কী?

বুধবার সকালে এই বিষয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এক শিশু পাশের একটি দোকান থেকে জিরা কিনে বাড়ি ফেরার পথে হেলাল উদ্দিন তাকে দোকানে ডেকে নেন কৌশলে। এই সময় শিশুটির সঙ্গে তার আরও এক ছোট বোন ছিল।

অভিযোগ, ছোট বোনটিকে সামনে বসিয়ে রেখে শিশুটিকে দোকানের পেছনে নিয়ে যান তিনি। সেখানে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করলে শিশুটি চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে।

বিষয়টি জানাজানি হয়ে যায়। বিকেলে স্থানীয়ভাবে একটি গ্রাম্য সালিশ বসানো হয়।

সবার সামনে হেলাল উদ্দিনকে ৫০ বেত্রাঘাত দেয়া হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *