ঢাকা: জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান কী ঘটনা ঘটিয়েছিলেন মনে আছে তো দেশবাসী?
১ অক্টোবর, মদিনা থেকে আসা BG-338 ফ্লাইটের লাগেজ দেরি হয়। এই নিয়ে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালাগালি ও ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দেন।
তাঁর হুলুস্থুলে বিমানবন্দর কাঁপে।
অভিযোগ আছে, তিনি নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করেন এবং যাত্রীদের জমজমের পানি ছুড়ে ফেলে দেন।
বিরোধী দল হয়েই তার এমন আচরণ
আর সরকারি দল হলে কেমন আচরণ হতে পারে?
দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপির বহিষ্কার করা বর্তমানে নিয়ম বফির্ভূতভাবে জামাতে যোগদানকৃত উশৃঙ্খল ও অতি বাঁচাল এবং মহা বাটপার নেতা সাবেক মেজর আক্তারুজ্জামানকে কারামুক্ত করার খবর একটু আশ্চর্যের বটে! অবশ্য এখন তো জামাতের কথায় সরকার চলে, তাই আশ্চর্যের কিছু নেই।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
জামাতি মুক্তিযোদ্ধা তিনি।
মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।এদিন সকালে আখতারুজ্জামানের মুক্তির পর তাকে শুভেচ্ছা জানাতে কারাফটকে জড়ো হন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
