ঢাকা: শুরু হয়ে গেছে রাজাকার জামাত ই ইসলামীর হামলা!

ধানমন্ডি ৩২ এ সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ায়ী ট্যাগ দিয়ে মব তৈরি করে সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে জামাত। সাংবাদিকের নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে দেয়া হয়েছে।

এর দায় কি এড়াতে পারবে বাংলাদেশ জামায়াত ইসলামী?

সাংবাদিকের কলম থামাতে যদি রাজনৈতিক ট্যাগ, গালাগালি আর গণপিটুনির সংস্কৃতি ব্যবহার করা হয়, তাহলে সেটা শুধু একজন মানুষের উপর হামলা নয়, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত।

স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির চক্র আবারো সক্রিয় হয়েছে , এদের হাত থেকে বাদ যাচ্ছে না সাংবাদিকও ।

প্রশ্ন পছন্দ না হলে উত্তর দেবেন না। হামলা কেন? এই নাকি গণতন্ত্রে বিশ্বাস করে জামাত!?

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে হামলা করেছে জামায়াত নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

জানা গিয়েছে, হামলায় আহত ওই সাংবাদিকের নাম মাহফুজুর রহমান শিশির। তিনি দৈনিক সকালের রিপোর্টার।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন ওই এলাকায় মিছিলের আয়োজন করে।

মিছিলের পর ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন।

সাংবাদিকরা এই মন্তব্যের প্রতিবাদ করলে কথা কাটাকাটি শুরু হয়, এবং তারপরেই সাংবাদিকের ওপর হামলা শুরু হয়।

জামায়াত কর্মীরা শিশিরের কলার ধরে তাকে ঘুষি মারেন এবং তিনি রাস্তায় পড়ে গেলে কয়েকজন তাকে লাথিও মারেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির বলেন, জামায়াত কর্মীরা মারধর করে আমাকে আহত করেছেন, এটা লজ্জার।

তিনি আরও বলেন, আপনারা (জামায়াতে ইসলামী) তো সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন। একজন সাংবাদিকের কলার ধরা আর তাকে মারধর করা কি আপনাদের সেই স্বাধীনতার নমুনা?

সহকর্মীরা তাঁকে কোনোরকমে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *