Oplus_131072

ঢাকা: জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনকে ‘কোরআন-সুন্নাহবিরোধী আইন’ আখ্যা দেয়, এবং একে প্রত্যাহার করার দাবি জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই আইন প্রত্যাহার না করলে আন্দোলন আরও জোরদার করা হবে।

বৃদ্ধ ও অসহায় বাবা-মায়ের সামাজিক ও আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদে সম্প্রতি ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে।

সরকারের দাবি, পরিবারে বাবা-মায়ের প্রতি অবহেলা ও সম্পত্তি হস্তান্তরের পর বঞ্চনার ঘটনা রোধ করতেই এই যুগান্তকারী আইন আনা হয়েছে।

সেক্ষেত্রে এটা তো খারাপ হয়নি বলেই দেশবাসীর ধারণা।

নতুন সংশোধনী অনুযায়ী, কোনো বাবা-মা বা দাতা যদি জীবিত অবস্থায় নিজের সন্তান বা নিকটাত্মীয়ের নামে সম্পত্তি দান বা হেবা করেন, তারপরেও যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের পূর্ণ অধিকার নিজের কাছে সংরক্ষণ করতে পারবেন।

এক কথায় নাম হস্তান্তর হলেও বাড়ি, জমি বা ফ্ল্যাট থেকে উচ্ছেদ হওয়ার ভয় আর থাকবে না। তাঁরা নিরাপদে থাকতে পারবেন।

আইন মন্ত্রণালয়ের বক্তব্য, সাম্প্রতিক বছরগুলোতে সম্পত্তি সন্তানের নামে লিখে দেওয়ার পর অনেক বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়া, অবহেলা ও মানবেতর জীবনযাপনের অভিযোগ পাওয়া গেছে।

একজন আইনপ্রণেতা সংসদে বলেন, এই আইন কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এটি মানবতার পক্ষে। যে বাবা-মা সারাজীবন সন্তানকে লালন-পালন করেছেন, বৃদ্ধ বয়সে তাদের পথে বসতে দেওয়া যায় না।

আসলে মা বাবাদের জন্য এটি একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী, যেখানে রাষ্ট্র নিজেই বৃদ্ধ নাগরিকদের পাশে দাঁড়িয়েছে।

তাহলে জামাত কেন এর বিরোধিতা করছে? শুধু জামায়াতে ইসলামীর দাবিই নয়, দেশের আলেম-ওলামা ও ইসলামপন্থীদের একই দাবি। প্রত্যাহারের দাবি।

বিলটি কোরআন-সুন্নাহবিরোধী দাবি করে সংসদে এর বিরোধিতা করেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সদস্যরা। তাঁদের অভিযোগ, সামাজিক সমস্যার সমাধানের নামে ইসলামি বিধানকে পাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে এবং এতে হকদারের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *