ঢাকা: শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের তরুণী শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক।
শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে তিনি এই মনোনয়ন পেয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় জয়া বণিকের নাম প্রকাশ করা হয়।
এটি বাংলাদেশের জন্য গৌরবের বিষয় অবশ্যই। গৌরব করতেও মন লাগে। পাকিস্তানি মন নিয়ে বাংলার নারীর গৌরবে গৌরব করা যায় না।
উল্লেখযোগ্য যে, নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রত্যেক বছরই বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করা শিশু-কিশোরদের এ পুরস্কারের জন্য মনোনীত করে।
জানা গেছে, গত চার বছর ধরে শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছেন জয়া বণিক। খুব ভালো কাজ করছেন তিনি।
বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরি করছেন।
