মিরপুর: গুলি করে হত্যা করা হলো এক যুবদল কর্মীকে। রাজনৈতিক সহিংসতা এই দেশে কোনোদিন বন্ধ হবে না। কোনো সরকার বন্ধ করতে পারবে না।

রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে, ঘটনার পর অস্ত্রধারী এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩-এর ই-ব্লক এলাকায় ওপেক্স গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।

যারা গুলিবিদ্ধ হয়েছেন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।

ইউসুফের বুকের ডান পাশে গুলি লাগে। নিহত ইউসুফ আলী কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন।

যারা আহত হয়েছেন তাঁরা হলেন নালাম সরদার (৪৫) এবং মনির হোসেন (৩২)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *