ঢাকা: আগামি ২০ সেপ্টেম্বর ঢাকা লকডাউন।
অবৈধ ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর রাজনৈতিক প্রতিহিংসাবশত এবং ফরমায়েশি রায়ের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি রয়েছে।
প্রহসনের রায়ের প্রতিবাদে আগামি ২০ সেপ্টেম্বর তথা রবিবার ঢাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এবং দেশবাসীর উদ্দেশ্যে তা সফল করার আহ্বান জানানো হয়েছে।
আজ, বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, ঢাকা লকডাউন সফল করতে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রহসনের রায়ের মাধ্যমে নেতৃবৃন্দের বিরুদ্ধে অপচেষ্টা চালানো হচ্ছে। এই অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়ের তীব্র নিন্দা জানিয়ে যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের নিজ নিজ সাংগঠনিক অবস্থান থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, সমন্বয় ও সর্বাত্মকভাবে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
