ঢাকা: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন এক জুলাই যোদ্ধা। জঙ্গী ‘জুলাই গণঅভ্যুত্থানের’ সক্রিয় কর্মী মো. আবু জোবায়ের নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
নিহত মো. আবু জোবায়ের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জোবায়েরের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভুল্লিরহাট এলাকায়।
তিনি ২০১৪ সালের সরকারবিরোধী আন্দোলনে নিহত সালাউদ্দিন আহমেদের ছোট ভাই।
জানা গিয়েছে, সোমবার রাতে দুই বন্ধুকে নিয়ে রিকশায় করে এক বন্ধুর বাড়ি যাচ্ছিলেন জোবায়ের।
বাংলাদেশ ইউনিভার্সিটির কাছে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাদের রিকশাটিকে ধাক্কা দেয়।
ঘটনায় জোবায়ের গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
