ঢাকা: এটা শুধু আর্জেন্টিনার হার নয়, আসলে হার কোটি সমর্থকের মনের।
ভক্তরা মেসির কান্না দেখে আরো ভেঙে পড়েছেন।
অনুরাগীরা লিখছেন, “ছোটবেলা থেকে যে মানুষটাকে দেখে ফুটবলকে ভালোবাসতে শিখেছি, সেই লিওনেল মেসি। যদি এটাই তাঁর বিশ্বকাপের শেষ অধ্যায় হয়ে থাকে, তাহলে আমরা শুধু একটি ম্যাচ নয়, একটি স্বর্ণযুগের শেষের সাক্ষী হলাম”।
“কিন্তু কিংবদন্তিরা কখনো হারিয়ে যান না। ট্রফি জিতুক বা না জিতুক, ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা নামগুলোর একটি চিরকাল থাকবে—লিওনেল মেসি”।
নতুন করে আবারও আর্জেন্টাইন ভক্তদের সামনে শিরোপা উচিয়ে ধরতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তা হয়নি।
২০২৬ বিশ্বকাপ শিরোপা জয় করে নিলো স্পেন। খেলায়, জীবনে হার জিত থাকেই।
স্বভাবতই রানার্সআপ পদক নেয় আর্জেন্টিনা। এর পরপরই আবেগে ভাসলেন আর্জেন্টাইন সুপারস্টার লিও।
পদক নেওয়ার সময় আলবিসেলেস্তাদের মুখে ছিল বিষণ্নতার ছাপ। পদক হাতে পাওয়ার পর কেঁদে ভাসালেন লিও মেসি। মেসির চোখ গড়িয়ে পড়ছে পানি।
স্টেডিয়াম জুড়ে মেসিভক্তরা দাঁড়িয়ে। হেরে গেলেও গ্যালারি থেকে তার নামে আসতে থাকে দর্শকদের হর্ষধ্বনি। ভক্তরা তাকে গান গেয়েও সম্মান জানায়।
