ঢাকা: পথঘাট বন্ধ করে আগামি ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

এই ঐক্য ভালোই নাটক শুরু করেছে দেশজুড়ে।

নিজের তল্পিতল্পা ভরার দাবি ছাড়া এরা অন্য দাবি করে না।

গণভোটের বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস-সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারি রোধ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধের দাবিতে এরা রাস্তায় নামবে।

রবিবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক হয়। এর আগে সিদ্ধান্ত ছিল, অক্টোবরের মধ্যে শেষ হবে চারটি লংমার্চ। মধ্য নভেম্বরে হবে ঢাকায় মহাসমাবেশ।

তবে দলটি পরে সিদ্ধান্ত নেয়, লংমার্চের সংখ্যা বাড়বে। ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি চলবে।

যেমন শীতের ওয়াজ আরকি!

গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করে জামায়াত জোট।

৩১ অক্টোবর (শনিবার) সকাল ৭টায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং কুষ্টিয়ায় সমাপনী সমাবেশের মাধ্যমে লংমার্চ কর্মসূচির শেষ হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা তথা সাদা শকুন ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *