Oplus_131072

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো এলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছেন অভিনেত্রী মধুমিতা সরকার।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টা নাগাদ তিনি ঢাকায় পৌঁছান বলে জানা গেছে।

মূলত মধুমিতা কাজ করতে চলেছেন বাংলাদেশে। দেশের ছবিতে অভিনয় করতে দেখা যাবে ‘পাখি’ মধুমিতা সরকারকে।

ছবির নাম ‘গুলশনের চামেলি’। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবিটি।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত।

এই আয়োজনে অংশগ্রহণ করতে মধুমিতার বাংলাদেশ সফর বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা মো. ইকবাল।

তিনি বলেন, ‘আজ রাতে আমাদের সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ সময় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সে কারণেই মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন।’

নির্মাতা বলেন, ‘আজ শুধু মহরত অনুষ্ঠিত হবে। সিনেমার শুটিং আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে।’

জানা গেলো, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। মূলত নারীকেন্দ্রিক ছবি।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করবেন।

সিনেমাটির শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে।

এছাড়াও আজ, শনিবারের মহরত অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *