ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজন মারা গিয়েছে। বলা হয়, এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২০৭। এবং এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে।
তথ্য বলছে, একই সময়ে ৩৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আর এতে মোট সন্দেহজনক হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে।
