ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

তথ্য বলছে, এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সংখ্যা নিয়ে ২০২৬ সালে হাম এবং উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জন মারা গেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

আবার একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২৭১ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *