ঢাকা: দেশে হামের প্রকোপে এখনো প্রতিদিন মৃত্যু আছেই।
গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে।
এদিকে, এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম এবং এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪০ জন রোগী ভর্তি হয়েছেন।
আজ, সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে , চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছেন।
