ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। তথ্য বলছে, এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
আজ, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাঁরা মারা গিয়েছেন।
পরিসংখ্যান বলছে, এই নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে ১ হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জন মারা গেছেন।
