ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়। আটজন শিশুর মধ্যে এক শিশু নিশ্চিত হামে মারা গেছে।

তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ৩৭১ মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ এবং উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ শিশু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *