ঢাকা: গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬২৫ শিশুর মৃত্যু হয়েছে। এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৩ শিশু।

এই হিসেব সরকারি। তবে অভিযোগ আছে, হামে উপসর্গ বলে নিশ্চিত মৃত্যুর সংখ্যা কম দেখানোর হচ্ছে। হামে শিশুর মৃত্যুর সংখ্যা অনেক বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো দুইটি শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৬৬ শিশু।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬২৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৩ শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৮৬৬ জন।

আক্রান্তদের মধ্যে ৮২১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই সময়ে চিকিৎসা শেষ করে হাসপাতাল ছেড়েছে ৭৮১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ জনে। আর এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৬৫ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *