ঢাকা: বেড়েই চলেছে হাম আক্রান্ত ও মৃতের সংখ্যা। আমরা প্রতিদিন গুণেই যাচ্ছি আরেকদিকে মৃত্যু বেড়েই যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম এবং হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু।

আজ, শনিবার, ৪ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। বলা হচ্ছে , নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এমন অভিযোগ আছে যে সরকার মৃত্যু লুকোচ্ছে। তথ্য ভুল দিচ্ছে।

হামে মৃত্যুর সংখ্যা মূলত আরো বেশি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৩৮টি শিশুর। হাম আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৩১টি শিশু মারা গেছে।

এছাড়া, তথ্য বলছে, ২৪ ঘণ্টায় ১০১টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩২। এই সময়ে ৭০৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৭৫টি শিশু।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা হচ্ছে ১ লাখ ৪ হাজার ৬৯৩, এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৫২৬।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *