ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে নতুন করে আরও ১১০৬ জন শিশু।

প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর তালিকা বেড়েই চলেছে।

আজ, সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য বলছে, হামে আক্রান্ত ১১০৬ শিশুর মধ্যে নিশ্চত হামে ১৫৯ শিশু এবং সন্দেহজনক হামে ৯৪৭ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২ শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৭৪১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৬৪৮ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *