ঢাকা: হাম! হাম এখন মা বাবার জন্য মারাত্মক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সন্তানকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে করতে কালঘাম ছুটছে অভিভাবকদের। অথচ যারা এই পরিবেশ তৈরি করলো তারা এসির ঠাণ্ডা ঘরে বসে কফি কাপে চুমুক দিচ্ছে।
প্রতিদিন শিশু মারা যাচ্ছে হামে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজন শিশু মারা গিয়েছে। এই একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩২ শিশুর শরীরে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৯ শিশুর মৃত্যু হয়েছে।
এবং নিশ্চিত হামে মারা গিয়েছে আরও ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪২ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ২১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা হচ্ছে ৮১৯।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ সাত হাজার ৩৮৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার চার।
