ঢাকা: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জন শিশু মারা গিয়েছে এবং নতুন করে আরও ৮১৮ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন।

হামের উপসর্গ বলা হচ্ছে বটে তবে এইসব নিশ্চিত মৃত্যুই। সরকার মৃত্যু, আক্রান্তের সংখ্যা লুকোনোর চেষ্টা করছে, এই অভিযোগ রয়েছে।

এদিন, বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাম বিষয়ে যাবতীয় তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮১৮ এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ জন, গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ১৯৮ জন।

গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩১ জন।

উল্লেখযোগ্য যে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *