ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে নতুন করে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা হচ্ছে ১ লাখ ৯ হাজার ৮৯৯।
