ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৮৪টি শিশু।

আজ, শনিবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

উল্লেখযোগ্য যে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে মোট ৬৬০টি শিশু। এবং হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৫৩টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা হচ্ছে ৭০২। এই সময়ে ৬৬০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *