ঢাকা: দেশে হামে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে এক দিনে আরও ৮ জন মারা গিয়েছে। এই একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়ে আরো ১ হাজার ১৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এই তথ্যগুলো জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
এর ফলে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৪ হাজার ১০৪ জনের হাম নিশ্চিত করা হয়েছে।
এদিকে, একই সময়ে হাম এবং হামের উপসর্গে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৭ হাজার ৯১৯ জন ভর্তি হয়েছেন।
