ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম উপসর্গ নিয়ে আরও ২ জন শিশু মারা গিয়েছে।

এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা গিয়েছে মোট ৮০৫ জন।এছাড়াও গত একদিনে নতুন করে আরও ১ হাজার ১৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

আজ, বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে।

এরমধ্যে হামের উপসর্গে ৭১০ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮৪৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এনিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ২০০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এবং মোট ১৫ হাজার ৭ জনের হাম শনাক্ত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *