ঢাকা: দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাম এবং হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৪ জনে। সাড়ে ৮০০ পার করে গিয়েছে।

এছাড়াও নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৪ জনের এবং সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৫৯ জন।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩ জন।

আজ, বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৪ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৫৮ জন এবং নিশ্চিত হামে ৯৬ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা হচ্ছে, ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *