ঢাকা: সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দেশে ১ হাজার ছাড়িয়ে গেল।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হাম উপসর্গে সারাদেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ১,০০২ জন।

এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৯০২ জন। যদিও অভিভাবকরা বলছেন, উপসর্গ বলে নিশ্চিত হামের মৃত্যু ঢাকার চেষ্টা চলছে।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ১৮৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *