ঢাকা: দেশে ২৪ ঘণ্টায়, অর্থাৎ (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩ জন মারা গেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাম বিষয়ে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে মোট ৯৬৮ জন।

এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২২ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯২২ জন মারা গেছে।

এর আগে, শনিবার একদিনে ৭ জনের মৃত্যু হয়। একই সময়ে মোট ৮৫৫ জন নতুন করে আক্রান্ত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *