ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে দশের বেশি মৃত্যু। সংখ্যাটা ১১!

গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৭৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ে নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

এই একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাম বিষয়ে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৭ জন এবং গত ১৫ মার্চ থেকে আজ ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৮৩ হাজার ৪৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬২ হাজার ৪৮ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *