ঢাকা: হামে প্রতিদিন শিশুমৃত্যু ঘটছে। কারো কোনো মাথাব্যথা নেই। শিশুহত্যাকারী ইউনূস তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
হিসেব বলছে, দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এতে করে গত ১৫ মার্চ থেকে হামে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সাতজন শিশুর মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ঢাকা বিভাগে চার শিশু এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে। তথ্য বলছে, এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়।
২৪ ঘণ্টায় মোট ৬৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এবং ১ হাজার ২৫১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
