গোপালগঞ্জ: শেখ হাসিনার ফেরার সময় যতো ঘনিয়ে আসছে, সরকার, প্রশাসনও গ্রেপ্তার, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ।

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতারের জেরে গোপালগঞ্জ জেলায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় একদল উত্তেজিত জনতা টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয়। তবে এই ঘটনা কিন্তু আগেভাগে ঘটানো হয়নি। ঘটানো হয়েছে প্রায় ১০ জনকে ধরে নিয়ে যাওয়ার পর, এবং তিনটি মোটরসাইকেলও পুলিশ নিয়ে যায় বলে ভিডিওতে জানান একজন।

তিনি বলেন, তাদেরকে ছেড়ে না দিলে পরিস্থিতি গম্ভীর হবে। এবং তাই হয়েছে।

টুঙ্গিপাড়া থানা ঘেরাওয়ের সময় অন্তত ১০ হাজার মানুষ ছিল আর পুলিশ বিজিবি ছিল ২০০ জনের মতো। টুঙ্গিপাড়ার মানুষজন চাইলেই পুলিশ-বিজিবির অনেক
ক্ষতি করতে পারতো। কিন্তু কারো গায়ে ফুলের টোকাও দেয়নি। উল্টো তাদেরকে নিরাপদে সরে যেতে স্পেস করে দিয়েছে। এটাই আওয়ামী লীগের সাথে জুলাই জঙ্গীদের পার্থক্য।

নিরপরাধ মানুষকে গ্রেফতার করার প্রতিবাদে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছে গোপালগঞ্জের মানুষ। তাদের দাবী ছিলো মানুষগুলোকে ছেড়ে দেওয়া,এবং পরবর্তীতে তাদের উপরও পুলিশ এবং বিজিবি গুলি চালায়।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা থানা দখল করে সবাইকে ছাড়িয়ে নিয়ে আসে। পুলিশ বিজিবি সব থানা ছেড়ে পালায়!

তাঁরা বলছেন, শীঘ্রই সারা দেশ টুঙ্গিপাড়া থানার মতো হবে।

টুঙ্গিপাড়ায় পুলিশি অভিযানের সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতার করা হলে ঘটনার সূত্রপাত হয়। এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলীয় সমর্থকদের জড়ো করা হয়।

পরবর্তীতে বিপুল সংখ্যক সমর্থক থানার বাইরে সমবেত হয়ে থানা প্রাঙ্গণ ঘেরাও করে।

একপর্যায়ে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় এবং পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল (টিয়ার গ্যাস) এবং রাবার বুলেট নিক্ষেপ করে।

সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে সরে যেতে বাধ্য হন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগের কর্মীরা নীলফা বাজার এলাকায় আগুন জ্বালিয়ে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *