ঢাকা: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি-র বাবা ও এজেন্ট হোর্হে মেসি গত রাতে মারা গেছেন।
৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে শুক্রবার রাতে মারা গিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
ইনফোবে-এর তথ্য অনুযায়ী, লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি গত রাতে রোজারিওর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
রাত আনুমানিক ১০টার দিকে তিনি মারা যান।
উল্লেখযোগ্য যে, মেসির রঙিন ফুটবল ক্যারিয়ারের পেছনে জর্জ মেসির অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেসির শৈশব থেকেই ফুটবল ক্যারিয়ার গড়ে তুলতে পাশে ছিলেন জর্জ।
মাত্র ১৩ বছর বয়সে মেসি যখন স্পেনে পাড়ি জমান এবং বার্সেলোনায় নতুন অধ্যায় শুরু করেন, তখন বাবা ছিলেন তাঁর অন্যতম ভরসা।
একজন সৎ বাবার ভূমিকা সন্তানের জীবনে যেমন হওয়া উচিৎ, তেমনই ছিলেন তিনি।
উল্লেখযোগ্য যে, এর আগেও হোর্হেকে নিয়ে বিশ্বকাপ চলাকালে মৃত্যুর খবর শোনা গিয়েছিল। পরে সেটি গুজব হিসেবে প্রমাণিত হয়। এবারও সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর তথ্য ছড়িয়ে পড়েছে।
এবং আর্জেন্টাইন সংবাদমাধ্যম, বিশেষ করে ‘ইনফোবে’ ও ‘রোজারিওথ্রি’ নেটওয়ার্ক আর্জেন্টাইন অধিনায়কের পিতৃবিয়োগের খবর দিয়েছে।
