ঢাকা: মন্ত্রীরা বলছেন দেশে নাকি জঙ্গী নাই অথচ প্রতিদিন বোমাসহ জঙ্গী ধরা পড়ছে!

চারদিকে বোমার খবর। এবং অভিযান চলছে তীব্রভাবে।

রাজধানীর ডেমরার সারুলিয়ায় দুটি বোমাসদৃশ বস্তুসহ জঙ্গী জুয়েলকে আটক করেছে পুলিশ। এরকম বহু জঙ্গী এখনো খুল্লমখুল্লা ঘুরে বেড়াচ্ছে।

বোমা সদৃশ বস্তু দুটি হাতবোমা। নরসিংদীর জেল থেকে পালানো ‘জঙ্গি’ জুয়েল ভুঁইয়া ওরফে ‘ওস্তাদের’ কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

এই জুয়েল নব্য জেএমবির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অ্যান্টিটেরোরিজম ইউনিট (এটিইউ) ও ডেমরা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ঘটনাস্থলে থাকা সিটিটিসির এক কর্মকর্তা বলেন, কিছুদিন আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জুয়েলকে আটক করা হয়েছে।

পরে তার কাছ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। সে দুটিকে নিষ্ক্রিয় করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *