ঢাকা: এ তো ভয়াবহ ঘটনা দেখা যাচ্ছে!
মাননীয় বিদ্যুৎ মন্ত্রী সাধারণ মানুষকে আর কত ঠকাবেন?

একজন নিরীহ মানুষ কতটা অসহায় হলে বিষ খেয়ে আত্মহত্যা করতে যায়? জ্বালানি মন্ত্রীর কাছে টাকা পাওয়ার দাবি জানিয়ে, বিচার না পেয়ে প্রেসক্লাবের সামনে বিষপান বৃদ্ধের।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছে টাকা পাওনা থাকার অভিযোগ তুলে বিচার না পেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিষপান করেছেন আবুল হাসান মিয়া নামে এক প্রবীণ ব্যবসায়ী।

অনেক বৃদ্ধ একজন ব্যক্তি তিনি। অথচ বিষের শিশি নিয়ে।

২০ অক্টোবর ২০২৬ তারিখ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

খোঁজ নিয়ে জানা গেছে, আবুল হাসান মিয়ার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।

বিষপানের পর আবুল হাসান মিয়া বিদ্যুৎমন্ত্রীর বিরুদ্ধে টাকা পাবেন— এই অভিযোগ তুলে বলেন, ‘আমি পাটের ব্যবসা করতাম। বিদ্যুৎমন্ত্রী টুকু এখন আমার টাকা দেন না। তিনি এখন আমার ফোনও ধরেন না। আমার বাড়ি আইনমন্ত্রীর এলাকায়।’

তিনি যে বিষপান করেছেন, সেটির নাম সানা ৫০৫ ইসি (Sana 505 EC)। এটি ফসলের ক্ষতিকর পোকা দমনে ব্যবহার করা একটি রাসায়নিক কীটনাশক।

এ বিষয়ে শাহবাগ থানার উপসহকারী পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘খবর পেলাম, প্রেস ক্লাবের সামনে এক লোক বিষ পান করেছেন। আমি এসে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি’।

দীর্ঘদিন ঘুরেও নিজের টাকা এবং এর কোনো সঠিক বিচার না পেয়ে তিনি চরম হতাশায় এই সিদ্ধান্ত নেন।

তবে টাকা পাওনা থাকার বিষয়ে মন্ত্রীর বক্তব্য বা এ দাবির স্বাধীন যাচাই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *