ঢাকা: বেশ সময় কাটলো তাঁর অসুস্থতায়। দেশে বিদেশে চলেছে চিকিৎসা। দেশেই দুটো অপারেশন হয়েছিলো মির্জা আব্বাসের।

এখানে কোনো উন্নতি না ঘটায় উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ ২০২৬ তারিখে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সিঙ্গাপুরের হাসপাতালে কিছু দিন আইসিইউ ও কেবিনে চিকিৎসা শেষে পরবর্তীতে নেয়া হয় ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ায়। ১৩ এপ্রিল নেয়া হয় তাঁকে সেখানে।

অবশ্য এখন তিনি ভালো আছেন। দলীয় সূত্র বলছে, ইতিমধ্যে গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

নতুন দায়িত্বও পেলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার তথা ৩১ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানকে পাঠানো চিঠিতে সই করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদ।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে ঢাকা-৮ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নির্দেশক্রমে সভাপতি মনোনয়ন প্রদান করা হলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *