ঢাকা: দেশে ফিরে এলেন মির্জা আব্বাস। মালয়েশিয়ায় প্রায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় স্ত্রী এবং ছেলেকে সাথে নিয়ে দেশে ফেরেন আব্বাস সাহেব।

তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তবে এখন সুস্থ আছেন।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল।

তিনি বলেন, ‘স্যার চিকিৎসা শেষে দেশে ফিরলেন। এখন অনেকটাই সুস্থ স্যার।’

গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া যান মির্জা আব্বাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময়েই হঠাৎ করে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তঃক্ষরণ হয়েছে।

দ্রুততার সাথে অস্ত্রপ্রচার করে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *