ঠাকুরগাঁও: দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো নিজের জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুই দিনের সফরে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

আজ (রবিবার, ৬ সেপ্টেম্বর) সফরের প্রথম দিন রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

রাষ্ট্রপতি হবার পর ফখরুল সাহেবের প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়েছে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে চলছে নাগরিক সংবর্ধনার মঞ্চ নির্মাণের কাজ।

জানা গিয়েছে, সংক্ষিপ্ত এই সফরে রাষ্ট্রপতি বাবা-মায়ের কবর জিয়ারত এবং এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের দ্বিতীয় দিন তথা সোমবার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল।

এরপর নিজের বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে সার্কিট হাউসে যাবেন।

সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তাঁর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *