নরসিংদী: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের আয়োজনকে ঘিরে নরসিংদীর রায়পুরায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা এবং সাথে অব্যবস্থাপনার অভিযোগ।

প্রায় শ খানেক মোবাইল চুরি হয়ে গেছে অনুষ্ঠান থেকে। তার মধ্যে কয়েকজন সাংবাদিকের মোবাইলও চুরি গিয়েছে।

অনুষ্ঠানের জায়গায় প্রবেশের সময় ঠেলাঠেলি আর হৈ হট্টগোলের সুযোগে কয়েকজন সাংবাদিকসহ অন্তত শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠানটি শুরু হয়। তবে, ব্যবস্থাপনা ঠিক না থাকার জন্য এই কাণ্ড ঘটেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, অনুষ্ঠানে প্রবেশের জন্য পাসের ব্যবস্থা থাকলেও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে নারী ও শিশুদের অনেক কষ্ট বয়সী দর্শকদের তীব্র ঠেলাঠেলির মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়।

ঠেলাধাক্কার সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র মোবাইল ফোন চুরি করে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটে।

জানা গেছে, প্রায় তিন হাজার অতিথির জন্য আসন বরাদ্দ ছিলো। তবে এর অনেক বেশি প্রায় আরো কয়েক হাজার মানুষ অনুষ্ঠানে প্রবেশ করেন।

কয়েকজন সাংবাদিক, জেলা প্রশাসনের এক কর্মচারীসহ অন্তত ৪০ থেকে ৪৫ জন মোবাইল ফোন চুরির অভিযোগ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *