ঢাকা: দেশে প্রতিদিন ছিনতাই, খুন, চুরি-ডাকাতি চলছেই।

ঢাকার ধামরাইয়ে এবার ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। প্রাইভেটকারে তুলে হাত-পা, চোখ বেঁধে মারধর করে হত্যার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়া হয়।

মোবাইলফোনে থাকা ব্যাংকিং অ্যাপ দিয়ে দেড় লাখ টাকাও তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মো. আসিফ আহমেদ (৩২) নামের একজন ব্যক্তি। ঘটনায় থানায় অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার তথা ১৫ সেপ্টেম্বর এই ঘটনায় ধামরাই থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এইভাবেই চলছে দেশটা, ধুকে ধুকে অসুখে।

চার ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। তার হাত-পা ও চোখ বেঁধে প্রচণ্ড মারধর করা হয়। অস্ত্র দেখিয়ে, হুমকি দিয়ে সব ছিনিয়ে নেয়া হয়।

আসিফ আহমেদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ছিনিয়ে নেওয়া টাকা ও মোবাইলফোন উদ্ধারে তিনি পুলিশের সহযোগিতা চাই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *