ঢাকা: মা সন্ধ্যা রানী ধরের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় প্রভু! মায়ের জীবিত মুখটা আর দেখতে পারলেন না।
নিশ্চিন্তে শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করতে পারলেন না মা। এই রাষ্ট্র আপনাকে শান্তির নিঃশ্বাসটাও নিতে দেয়নি।
জানা গিয়েছে, বিকাল ৪ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে চট্রগ্রামের হাটহাজারী পুন্ডরীক ধামে পৌঁছাবেন চিন্ময় প্রভু। তারপরে মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু করবেন। আহারে জীবন!
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসন অনুমতি দেয়।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে মারা যান চিন্ময় কৃষ্ণ দাসের মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১)। মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় কৃষ্ণকে প্যারোলে মুক্তির আবেদন করেন তাঁর ভাই রঞ্জন কুমার ধর।
চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করা আবেদনে রঞ্জন কুমার ধর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে কারাগারে আটক চিন্ময় কৃষ্ণের উপস্থিতি একান্ত প্রয়োজন।
মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারার পর অন্তত শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে বিষয়টির মানবিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় সময়ের জন্য চিন্ময় কৃষ্ণকে প্যারোলে মুক্তি অথবা নিরাপত্তাসহ প্যারোলে উপস্থিতির অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়। এর সঙ্গে মৃত্যুসনদ ও আবেদনকারীর পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করা হয়।
হাতে পায়ে ধরার পর অবশেষে বিএনপি সরকার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেয়।
