ঢাকা: ধূর্ত এমপি গাজী নজরুলের নাটকের দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়ে গেছে। আসলে আজকাল মেয়েগুলোও হয়েছে বড্ড বোকা। ওরা বুঝেও বোঝে না। জামাত শিবির, পাকির কোনোদিন মেয়েদের সম্মান দিয়েছে? ভোগ করে ছুঁড়ে ফেলে দেবে, নয়তো হত্যা করবে এটাই তো রীতি। এবং তাই হয়েছে।
মরিয়ম মেয়েটাকে বাঁচতে দিলো না।
প্রথম পর্বে মরিয়মের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর গাজী নজরুলের নিজের স্ত্রী-কে দিয়ে বলানো হয়েছিল যে তিনি দাঁড়িয়ে থেকে তার স্বামীর বিয়ে দিয়েছেন কিন্তু সাতক্ষীরার কাজি সাহেবের বক্তব্য প্রমাণ করেছিল যে এমপি নিজেকে বাঁচানোর জন্য প্রভাব খাটিয়েছেন।
মরিয়মের মৃত্যুর পর কয়েকটি চিঠি প্রকাশ্যে আনা হলো। দাবি করা হচ্ছে আত্মহত্যার আগে মরিয়ম এইসব লিখেছে।
জনগণের যতদূর সন্দেহ, মরিয়মকে ধূর্ত এমপি গাজী নজরুল হত্যা করে নতুন নাটকের জন্ম দেওয়ার চেষ্টা করছেন।
তাছাড়া মেয়েদেরকে যতোই সতর্ক করা হোক না কেন, তারা জামাত-শিবিরের ফাঁদে পড়বেই, ছাত্রীসংস্থায় যোগ দেবেই, মহিলা জামাতে নাম লেখাবেই।
ছাত্রীসংস্থার মেয়েদেরকে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয়, মুতা বিয়ের নামে ভোগ করা হয়।
ধর্মের নামে নারীদের জীবন শেষ করে দেয়।
হোটেলে অন্যের বউ নিয়ে ধরা পড়া ৫০১ মামুনুল হক আজও এই দেশে ইসলামী রাজনীতি চালিয়ে যেতে পারে! আশ্চর্য।
মরিয়ম মেয়েটি যার কারণে মরলো, সেই গাজী নজরুল আজও সংসদে জামাতে ইসলামীর এমপি! থাকে সংসদ সদস্যদের বাসভবনে!
রাজধানীর শেরেবাংলা নগরে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।
পুলিশ জানায়, শেরেবাংলা নগর থানায় মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে।
মামলার পর গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়। একই মামলায় অপর আসামি ওবায়দুল্লাহর বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখযোগ্য যে, রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে ১৯ এর মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
