নারায়ণগঞ্জ: আবারো শ্রমিক পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এবং শ্রমিকেরাও পাল্টা ইট-পাটকেল ছুড়ে। এর ফলে পুরো কাঠেরপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আজ, বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে এই বিক্ষোভ আন্দোলনে অংশ নেন।

বিগত দিনগুলোতে দেশে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনের আড়ালে সহিংসতা চালাচ্ছে রাজাকার, পাকিস্তানির গোষ্ঠী।

এদিন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য মোতায়েন আছে।

এর আগে গতকাল দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন পোশাক কারখানার শ্রমিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *