গোপালগঞ্জ: আবারো টোকাইরা গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তা নিতেই পারে!

তবে গোপালগঞ্জ থেকে রাজাকারের শাবকরা কীভাবে পালিয়েছিলো মনে আছে নিশ্চয়ই?

এক পর্যায়ে সেনাবাহিনীর এপিসিতে চড়ে লুকিয়ে গোপালগঞ্জ ছাড়েন সারজিস, নাহিদ, আখতারসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে পদযাত্রা করতে গিয়ে হামলার মুখে পড়েছিলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

ওই ঘটনার পর থেকে জেলাটিতে দলটির কেন্দ্রীয় কর্মসূচি ঘিরে নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। ২০২৬ সালের জুলাইয়ে দ্বিতীয় বর্ষপূর্তির কর্মসূচিতে গোপালগঞ্জ যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে তা স্থগিত করে দলটি।

তবে সেই গোপালগঞ্জেই আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চিন্তা করছে এনসিপি।

ইতিমধ্যে গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থানে দুই ব্যাটালিয়ন (৫৮ প্লাটুন) বিজিবি মোতায়েন করা হয়েছে।

এমন পরিস্থিতিতেও গোপালগঞ্জ যাওয়ার কথা ভাবছে এনসিপি। প্রশাসনের উচ্চপর্যায়ের ‘সম্মতি’ পেলে ডিসেম্বরেই জেলাটিতে সমাবেশ করবেন বলে জানা গেছে।

জানা গিয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী ৩৯ দিনের ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে টোকাই এনসিপি।

এনসিপি জানিয়েছে, আগামি ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গেও একাত্ম হয়ে কর্মসূচি পালন করবে এনসিপি।

সারোয়ার তুষার বলেন, ‘দেশের সব জেলায় ধারাবাহিক প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। গোপালগঞ্জে যেহেতু একটা বিশেষ পরিস্থিতি চলছে, সব কিছু বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে, থানা নেই। তাই ৫ ডিসেম্বরের পর আমরা প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলব। তারা যদি বলে পরিস্থিতি স্বাভাবিক আছে, তাহলে আমরা ওখানে সমাবেশ করব।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *