গোপালগঞ্জ: গোপালগঞ্জকে দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। সরকারি বরাদ্দ বন্ধ, ট্রেন বন্ধ, মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ। এখন বলা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হবে।
অর্থাৎ সবকিছু বন্ধ করে, অন্ধকারে গণহত্যা চালাতে তাদের খুব সুবিধা হবে।
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং (এমএফএস) সেবা বন্ধ করে দেয়ায় মারাত্মক অসুবিধায় পড়েছে সাধারণ জনতা। আরে ওরাও তো মানুষ? তারেক সাহেব কী শুরু করেছেন এইসব?
চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। গত বুধবার রাত থেকে মেসেজ দিয়ে বিভিন্ন কোম্পানির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ করা শুরু হয়। সেই ধারা বৃহস্পতিবারও অব্যাহত ছিল। হয়তো আজকেও তাই হবে।
মেসেজে লেখা রয়েছে, ‘স্যার/ম্যাডাম এমএফএস বিধিমালা আনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে আমরা দুঃখিত।’
জানা গেছে, জেলার প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা হয়েছে। কোম্পানি দুটির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেনস ইউনিটের চাহিদা অনুযায়ী (বিএফআইইউ) বিকাশের ১ লাখ ২১ হাজার এবং নগদের ৭৮ হাজার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা হয়েছে।
অনেকের অ্যাকাউন্টে হাজার থেকে লাখ টাকা আটকে গেছে। তারা টাকা উঠাতে ও পাঠাতে পারছে না। চিকিৎসা বা জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বা তুলতে না পেরে এজেন্ট পয়েন্ট থেকে ফিরে গেছেন অধিকাংশ গ্রাহক।
গুরুতর হয়ে উঠেছে পরিস্থিতি। এখন যদি ওরা ট্যাক্স দেয়া বন্ধ করে দেয়, সেই দায় কি তারেকের সরকার গোপালগঞ্জের মানুষের ওপর চাপাতে পারবে?
তারেক রহমান দেখছেন, সারা দেশ গোপালগঞ্জ হচ্ছে। তাই গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করা হলো। সারা দেশ গোপালগঞ্জ হলে কী করবে সরকার?
বর্তমান সরকার এ এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে।
বিকাশ একটি মালিকানাধীন প্রতিষ্ঠান
কার আদেশে গোপালগঞ্জ সেবা বন্ধ করলো?
এই কি তাহলে বাংলাদেশের রাজনীতি?
গোপালগঞ্জ অনেক মানুষ আছেন যারা রাজনীতির ধারে কাছেও নাই
কত অসহায় মানুষ আছে
১/ মেয়ের স্কুলের টাকা
২/ বিধবা ভাতার টাকা
৩/ বয়স্ক ভাতার টাকা
৪/ ছেলের বিদেশের কিছু টাকা
৫/ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংসার খরচের টাকা তার পরিবারকে পাঠাবে সেই টাকা, এসব আটকে কি লাভ হবে ?
রাজনীতি কোনো হিংসার মাঠ নয়।
একজন ভুক্তভোগী লিখেছেন, “গোপালগঞ্জের মেয়ে হিসাবে বলতে চাই, গোপালগঞ্জের সাবাই কি রাজনীতির সাথে জড়িত?
গোপালগঞ্জের সবাই কি আন্দোলন করে?
আমার পরিবার এমনকি আমি নিজেও কোন রাজনীতি করিনা তাহলে আমি সুবিধা বঞ্চিত কেন?
এসব ছেলে মানুষী করে এই সরকার নিজেকে কতটা অপরিণত, শিশু সুলভ তা প্রমাণ করলো।
এসব করে আপনারা কিছুই অর্জন করতে পারবেন না। বরং এই ধারা যদি অব্যাহত রাখেন, তাহলে গোপালগঞ্জের লোকেরা ট্যাক্স দেওয়া বন্ধ করে দেবে। গোপালগঞ্জের রাস্তাঘাটের বরাদ্দ ছাড় দেওয়া না হলে, এই রাস্তা দিয়ে দক্ষিণ অঞ্চলের কোন গাড়ি চলবে না।
এর পর কি করবেন, ইলেক্ট্রিসিটি, ইন্টারনেট বন্ধ করবেন, খাবার ঢোকা বন্ধ করে দেবেন? তখন আমরা সবাই ঢাকা মার্চ করবো। গুলি করে মারবেন? মারেন, অধিকার আদায়ের জন্য রাজপথে প্রাণ দিব হাসতে হাসতে।
আমাদের ট্যাক্সের টাকায় চলে আমাদের জেলার বরাদ্দ বন্ধের এই দুঃসাহস দেখাবেন না। ২০ লাখ লোক কম নয়”।
এবার এই কথাগুলো চিন্তা করে দেখুক সরকার!?
