ঢাকা: বিভৎস, অমানবিক ঘটনা ঘটলো ঢাকায়। এমন ঘটনা হঠাৎ নয়। অহরহ ঘটছে এইসমস্ত অপকর্ম।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে  বাজারের ব্যাগ দিয়ে মুড়িয়ে কেউ এক নবজাতককে ফেলে রেখে গেছে।

মোড়ানো অবস্থায় একদিনের নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। ঘটনায় এলাকায় হৈচৈ পড়ে গিয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টায়  স্যার এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার বলেন, ‘রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি জায়গার ফুটপাত থেকে ওই নবজাতককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় নবজাতক একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিলো।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। সেই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *