ঢাকা: এবারও নরওয়েকে হারাতে পারল না ব্রাজিল। পুরুষদের সিনিয়র পর্যায়ের ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে পঞ্চম সাক্ষাতেও অপরাজিত থাকল নরওয়ে।
রাউন্ড অফ ১৬-এর ম্যাচে হেরে চলতি বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) থেকে বিদায় নিল ব্রাজিল।
নেইমার এদিন ভেঙে পড়েন কান্নায়।
১৬ বছর আগে মেটলাইফ স্টেডিয়ামেই যাত্রা শুরু হয়েছিল তাঁর। ব্রাজ়িলের জার্সিতে অভিষেক হয়েছিল এই মাঠেই। ব্রাজিলের অনুরাগীরাও ভেঙে পড়েন নেইমারকে দেখে।
কাকতালীয়ভাবে যেখান থেকে শুরু হয়েছিল পথচলা, সেখানেই ইতি টানলেন নেইমার।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি। নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। কিন্তু এ বার সব শেষ। এখানেই যাত্রা শুরু করেছিলাম আমি। এখানেই শেষ করলাম।’
নেইমারের ১৬ বছরের কেরিয়ার শেষ হলো হার দিয়ে। চোখের পানিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।
বলা যায়, ফুটবল ইতিহাসে একটা যুগের যেন অবসান ঘটল।
নেইমারের ওপর ভরসা ছিলো কার্লো আন্সেলোত্তির। কিন্তু শেষটা হলো সবচেয়ে বেদনাদায়কভাবে।
নেইমারের বয়স ৩৪ বছর। এই তারকা নিজের শেষ বিশ্বকাপ খেললেন মাত্র ৩৭ মিনিট। চোট নিয়েই বিশ্বকাপে এসেছিলেন তিনি।
উল্লেখযোগ্য যে, জাতীয় দলের হয়ে নেইমারের পরিসংখ্যান দারুণ।
তিনি ১৩০ ম্যাচ খেলে ৮০টি গোল করেছেন। রয়েছে চারটি হ্যাটট্রিকও। এবং ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। নেইমার চারটি বিশ্বকাপ খেলেছেন।
ব্রাজিল ফুটবলের ইতিহাসে ট্র্যাজিক হিরো হয়ে রইলেন নেইমার। তাঁর নাম ভক্তদের হৃদয়ে লেখা থাকবে।
