ঢাকা: দেশটায় পচন ধরেছে! এই দেশে এখন মেয়ের মা বাবারা নিজেদের পাপী মনে করছে। মনে করতে বাধ্য করাচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা, সরকার।

৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ হচ্ছে। তবে প্রতিবাদেও সরকারের টনক নড়ে না। ঐ দেখায় দু একদিন, তারপর যেই সেই।

এবার পিছিয়ে গেছেন আইনজীবীরা। জানা গিয়েছে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না।

শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

তিনি পোস্টে বলেছেন, ‘ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।’ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জনগণ।

মিরপুরের পল্লবীর রামিসা হত্যা ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে।

পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঘাতক সোহেল রানা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *