ঢাকা: আসন্ন ঈদুল আজহায় আগামি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কোরবানির ঈদ উপলক্ষ্যে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

আগামি ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে।

জরুরি পরিষেবা, হাসপাতাল এবং জরুরি সেবা ও জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবে।

ব্যাংকিং কার্যক্রম সচল রাখার জন্য বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঈদে সাত দিনের ছুটির সিদ্ধান্ত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *