ঢাকা: বাংলাদেশের পরিবেশ দেখে মনে হচ্ছে আগামি কোনো শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে!

যারা আগে বলতো পুলিশ ছাড়া মাঠে নেমে দেখ,তারা আজ সেনাবাহিনী নিয়ে চলে।
এদের সাহসের লেবেল দেখে অবাক হয়ে যেতে হয়।

আগামিকাল ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।

আওয়ামী লীগকে প্রচণ্ড ভয় পেয়ে ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।

জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মনে হচ্ছে, শত্রুদেশকে ঠেকানোর প্রস্তুতি চলছে।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামি ৩০ জুন পর্যন্ত এই সমস্ত জেলাগুলোতে সেনা মোতায়েন থাকবে।

চিঠিতে বলা হয়েছে- কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এর ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *