ঢাকা: বোমাসদৃশ বলতে সরকার, প্রশাসনের খুব ভালো লাগে। কিন্তু বোমা হলে তখনই সমস্যা। এই দেশে জঙ্গীর চাষ হচ্ছে ৫ আগস্টের পর থেকে।
এখানে ওখানে ককটেল, বোমা!
এবার রাজধানীর গুলিস্তানে মতিউর পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমার মতো সন্দেহজনক বস্তু ঘিরে রাতের বেলা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।
তবে দেখা যায়, বস্তুটির ভেতরে কোনো বিস্ফোরক নেই— পুরোনো কাপড়চোপড় এবং পচা ফলে ভরা ছিল।
সোমবার (১৯ অক্টোবর) রাতের ঘটনা এটি। আর মানুষের মনে আতঙ্ক ঢুকেই আছে। তাঁর মধ্যে দুর্গাপূজা চলছে। এইসময় অনেক ঘটনাই ঘটতে পারে।
বোমার মতো জিনিস দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
মতিঝিল থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেটি খুলে ভেতরে কোনো বিস্ফোরকজাতীয় কোনো উপাদান পাননি বলে জানান।
